ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ এআই নীতিনির্ধারণী উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়
পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ এআই নীতিনির্ধারণী উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক নীতি প্রণয়ন ও আন্তর্জাতিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন।


শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চলতি মাসের শেষেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ তিনি উল্লেখ করেননি। শ্রীরাম কৃষ্ণন জানিয়েছেন, হোয়াইট হাউসে তার দায়িত্ব জুনের শেষে শেষ হবে এবং এরপর কিছুটা বিরতি নিয়ে তিনি আবার এআই সংক্রান্ত বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে চান।


তিনি যুক্তরাষ্ট্রের এআই নীতিমালা, প্রযুক্তি নিয়ন্ত্রণ কাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। এদিকে তার পদত্যাগের সময়টি এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প প্রশাসন এআই কোম্পানিগুলোর ওপর সরকারি অংশগ্রহণ ও নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনা করছে।


হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক কর্মকর্তা ডেভিড স্যাক্স জানিয়েছেন, পদত্যাগ করলেও শ্রীরাম কৃষ্ণন ভবিষ্যতে প্রশাসনের সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত থাকতে পারেন। অন্যদিকে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তার কাজের প্রশংসা করে বলেছেন, প্রযুক্তি খাতে শ্রীরাম কৃষ্ণনের অবদান গুরুত্বপূর্ণ ছিল। যুক্তরাষ্ট্রের এআই নীতি ও ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবস্থাপনায় এই পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?