ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই’ আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি ব্রাজিলিয়ানকে দলে নিয়ে তদন্তের মুখে মেসির ক্লাব ইন্টার মায়ামি ইরানে শক্তিশালী বি-১ বোমারু বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’ এক এআই মডেলের হ্যাকিংয়ের শিকার অন্য মডেল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি, বিপাকে ব্রাজিল

বিশ্বকাপ শুরুর মাত্র চার দিন আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে দলে জায়গা হারিয়েছেন ডিফেন্ডার
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি, বিপাকে ব্রাজিল

বিশ্বকাপ শুরুর মাত্র চার দিন আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে দলে জায়গা হারিয়েছেন ডিফেন্ডার ওয়েসলি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এডারসনকে। রোববার (৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।


জানা গেছে, শনিবার যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে বাঁ উরুর পেশিতে চোট পান ওয়েসলি। ম্যাচের মাঝপথেই তাকে মাঠ ছাড়তে হয়। পরে পরীক্ষায় দেখা যায়, বিশ্বকাপে তার খেলা সম্ভব নয়। সিবিএফ তাদের বিবৃতিতে জানায়, ওয়েসলি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং বিশ্বকাপ স্কোয়াডে তাকে সবসময়ই বিবেচনায় রাখা হবে।


তার পরিবর্তে ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপের আগে এমন পরিবর্তন ব্রাজিল শিবিরে কিছুটা অস্থিরতা তৈরি করলেও কোচিং স্টাফ দ্রুত সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জটিলতায় পড়তে পারেন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?

জটিলতায় পড়তে পারেন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?