ঢাকা | |

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা

ফিলিপাইনে সকাল সকাল ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময়
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা

ফিলিপাইনে সকাল সকাল ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।


ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে ৩ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর কিছু ভবন ধসে পড়েছে এবং ধুলোর বিশাল মেঘ ছড়িয়ে পড়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।


ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় অঞ্চলের মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, কোনো দেরি না করে সবাইকে উঁচু স্থানে চলে যেতে হবে। ইতোমধ্যে মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় এলাকায় প্রভাব পড়তে শুরু করেছে বলেও জানান তিনি।


জাপানের প্রধানমন্ত্রীও নাগরিকদের সুনামি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা অনুসরণ করতে বলেছেন। বিশেষজ্ঞদের মতে, এই শক্তিশালী ভূমিকম্পের কারণে পরবর্তী কয়েক ঘণ্টা উপকূলীয় দেশগুলোতে ঝুঁকি আরও বাড়তে পারে, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের