ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২ মান্দায় অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, গ্রেপ্তার ২ যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় কুমিল্লা
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:৩ সময়
কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। নিহত শিশুটির নাম সিমরান। সে কুমিল্লা নগরীর নুরপুর এলাকার বাসিন্দা শিমুল মিয়ার মেয়ে। বিষয়টি রোববার (৭ জুন) নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা।


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বশীল চিকিৎসক জানান, শিশুটি জ্বর, শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। একই সঙ্গে সে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে তারা সহজেই অন্যান্য সংক্রমণে আক্রান্ত হতে পারে। এ কারণে শিশুদের জ্বর, কাশি বা সর্দির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে কুমিল্লায় হাম আক্রান্ত ও হাম-সন্দেহজনক রোগীদের মধ্যে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামে আক্রান্ত হয়ে এবং বাকি ১০ জনের মৃত্যু হাম-সন্দেহজনক উপসর্গ নিয়ে হয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু