ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

ভোট দিলেন তামিম, চলছে বিসিবি নির্বাচন

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নির্বাচন রোববার (৭ জুন) সকাল ১০টায় শুরু হয়েছে। তবে ভোটগ্রহণ শুরুর প্রায় ৪৫ মিনিট
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:২ সময়
ভোট দিলেন তামিম, চলছে বিসিবি নির্বাচন

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নির্বাচন রোববার (৭ জুন) সকাল ১০টায় শুরু হয়েছে। তবে ভোটগ্রহণ শুরুর প্রায় ৪৫ মিনিট পর্যন্ত কোনো ভোট না পড়ায় নির্বাচন কেন্দ্র ছিল বেশ শান্ত। নির্বাচনে প্রথম দিকের ভোটারদের একজন ছিলেন তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নিয়ে তিনি সকাল ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।


এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্লাব ক্যাটাগরির প্রতিদ্বন্দ্বিতা। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের মূল লড়াই হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এই বিভাগে ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল এবং ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত মুখ।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোট ৪১ জন ভোটার ই-ভোটিং পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের ৩ জন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন। নির্বাচনের ফলাফল ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি