ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফর কৌশলগত সম্পর্কের পথে প্রথম পদক্ষেপ: প্রধানমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফর কৌশলগত সম্পর্কের পথে প্রথম পদক্ষেপ: প্রধানমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ জুন) দুপুরে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিবছর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে ‘২+২ বৈঠক’ আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক নিয়মিতভাবে মন্ত্রী পর্যায়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ ছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে, যেখানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, যৌথ উৎপাদন ও আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার এক্স (X) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলেন, বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং ভবিষ্যতে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষই অঙ্গীকারবদ্ধ। এর আগে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?