ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়
কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস কুমিল্লা শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই উত্তরাঞ্চল থেকে এসে কুমিল্লা এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।


ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?