ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান শাটডাউনে অচল চুয়েট, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয়

ভোরে ২ ঘণ্টার ব্যবধানে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পরখ করতে আগামীকাল রোববার (৭ জুন) পৃথক
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
ভোরে ২ ঘণ্টার ব্যবধানে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পরখ করতে আগামীকাল রোববার (৭ জুন) পৃথক প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল মিশরের। যুক্তরাষ্ট্রের ওহিওতে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।


অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে। টেক্সাসে অনুষ্ঠিত এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। এরপর আলবিসেলেস্তেরা ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বকাপ মিশন শুরুর আগে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে ১৪ জুন নিউ জার্সিতে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ থাকবে হাইতি ও স্কটল্যান্ড।


অন্যদিকে আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে দলটি। দুই দলের ঘোষিত স্কোয়াডে ব্রাজিলের গোলরক্ষক হিসেবে আছেন অ্যালিসন বেকার ও এডারসন। রক্ষণভাগে মার্কিনহোস ও গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মাঝমাঠে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস এবং আক্রমণে নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র ও রাফিনহা রয়েছেন।


আর্জেন্টিনার দলে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি, মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ আছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?