ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাবার হাত দিয়ে ঢুকে, মায়ের শরীর ভেদ করে গুলি লাগে ৭ মাসের শিশুর চোয়ালে

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
বাবার হাত দিয়ে ঢুকে, মায়ের শরীর ভেদ করে গুলি লাগে ৭ মাসের শিশুর চোয়ালে

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৫ জুন) হেবরনের তেল রুমেদা এলাকায় পারিবারিক একটি গাড়িতে করে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, চলন্ত গাড়িটিকে লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালালে গাড়িতে থাকা একই পরিবারের তিনজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাত মাসের শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। আহত বাবা ও মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত শিশুর পরিচয় সাম আবু হাইকাল বলে জানা গেছে। তার বাবা ফাহাদ আবু হাইকাল একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো পশ্চিম তীর ও গাজায় চলমান সহিংসতা, গ্রেপ্তার অভিযান এবং বসতি সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান সংঘাত শুরুর পর থেকে অধিকৃত অঞ্চলগুলোতে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?