ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

ইরানের শিয়া মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ঈদুল গাদির’ উপলক্ষে দেশটির ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ
  • আপলোড সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়
ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

ইরানের শিয়া মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ঈদুল গাদির’ উপলক্ষে দেশটির ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ বা কমিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেইয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ অনুরোধ ও তালিকার ভিত্তিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনি এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত অনুমোদন করেন।


এই সিদ্ধান্তের ফলে অনেক বন্দি তাৎক্ষণিকভাবে কারাগার থেকে মুক্তি পাবেন, আর অনেকের সাজা কমিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে গুরুতর অপরাধ, যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত মামলা, সশস্ত্র চোরাচালান এবং বিদেশি শক্তির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত ব্যক্তিদের এই ক্ষমার আওতার বাইরে রাখা হয়েছে।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত কয়েক মাসে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে বিভিন্ন সময় গণবিক্ষোভ দেখা দেয় এবং সেই প্রেক্ষাপটে বিপুল সংখ্যক মানুষকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নেওয়া এই বন্দি মুক্তি ও সাজা হ্রাসের সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক মানবিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি