ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি

ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে
  • আপলোড সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি

ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন। দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, বুধবার সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা একটি ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ ধরনের হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছেন। তবে কোন দেশের কতজন নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রিপাবলিক টিভির প্রতিবেদনে বলা হয়, নিহত ও আহত বিদেশিদের বেশিরভাগই চিকিৎসা বা ব্যক্তিগত কাজে দিল্লিতে অবস্থান করছিলেন। বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, আহত পাঁচ বাংলাদেশিকে দিল্লির ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে প্রায় ১০ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে আগুন লাগার কারণ হিসেবে সন্দেহ করা হলেও পরে তদন্তকারীরা বিদ্যুতের শর্ট সার্কিটকে সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করছেন। শুরুতে পাশের একটি রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করা হলেও পরে নিশ্চিত করা হয়, আগুন হোটেল ভবনের ভেতরেই শুরু হয়।


তদন্তে আরও জানা গেছে, হোটেলটি মাত্র ছয়টি কক্ষের অনুমোদন পেলেও সেখানে প্রায় ২৫টি কক্ষ চালানো হচ্ছিল। ফলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতি লঙ্ঘনের বিষয়টি সামনে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের লাইসেন্স, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা সনদ যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার পর পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা