ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

২০২৬ বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডালাসে একটি ঐতিহাসিক দেয়ালচিত্র মুছে ফেলার অভিযোগে বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধে
  • আপলোড সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়
বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

২০২৬ বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডালাসে একটি ঐতিহাসিক দেয়ালচিত্র মুছে ফেলার অভিযোগে বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড। তিনি অন্তত আড়াই কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, সোমবার ডালাস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় ওয়াইল্যান্ড অভিযোগ করেন, বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ, ভবনের মালিক এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়াই এবং কোনো পূর্ব অবহিতকরণ ছাড়া দেয়ালচিত্রের ওপর নতুন করে রং করে সেটি নষ্ট করেছে।


ডালাস শহরের কেন্দ্রস্থলের একটি ভবনের দুই পাশের দেয়ালে প্রায় ১ হাজার ৫৮০ বর্গমিটার জায়গাজুড়ে সাঁতাররত একটি তিমির বিশাল চিত্র অঙ্কিত ছিল। ১৯৯৯ সালে সম্পন্ন হওয়া এই শিল্পকর্মটি দুই দশকের বেশি সময় ধরে অক্ষত ছিল। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি সেখানে নতুন রং করা হয়। মামলায় শিল্পী দাবি করেন, এটি যুক্তরাষ্ট্রের ১৯৯০ সালের ‘ভিজ্যুয়াল আর্টিস্ট রাইটস অ্যাক্ট’ লঙ্ঘন করেছে, যা স্বীকৃত মর্যাদাসম্পন্ন শিল্পকর্মকে সুরক্ষা দেয়—ভৌত মালিকানা অন্য কারও হলেও।


তার অভিযোগে বলা হয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও সংশ্লিষ্টরা বিশ্বকাপের প্রচারণার জন্য “তাড়াহুড়া করে একটি গুরুত্বপূর্ণ নাগরিক ঐতিহ্য ধ্বংস করেছে”। এদিকে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ডালাসের স্থানীয় আয়োজক কমিটি জানিয়েছে, ওই স্থানে নতুন একটি পাবলিক আর্ট ইনস্টলেশনের পরিকল্পনা রয়েছে এবং আগের দেয়ালচিত্রের কিছু অংশ সংরক্ষণ করা হবে।


অন্যদিকে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে সংস্থাটির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ভবনটি পরিচালনাকারী প্রতিষ্ঠান স্লেট অ্যাসেট ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ আয়োজক কমিটির অনুরোধেই দেয়ালটি নতুন করে রং করা হয়েছে এবং এ বিষয়ে তারা কোনো আর্থিক সুবিধা নেয়নি। তবে শিল্পীর দাবি, তাকে এ বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি। মামলার পরবর্তী শুনানিতে বিষয়টির আইনি নিষ্পত্তি হবে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা