ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’ ; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাঙ্গামাটিতে ট্রাকসহ ভেঙে পড়লো সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ কারও প্রতি নমনীয় হওয়া যাবে না, রেফারির উদ্দেশ্যে কঠোর বার্তা স্পেন কোচের ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন: রাষ্ট্রদূত চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’ পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলন, কী জানানো হবে

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনার কথা
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ২:৩২ সময়
ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাত বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হবে। সফলতা পাওয়া গেলে পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে।


মন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই বিভিন্ন রোগ শনাক্ত করা সম্ভব হবে এবং সাধারণ মানুষকে দ্রুত স্বাস্থ্যসেবার আওতায় আনা যাবে। এ জন্য বিশেষ মেডিকেল কিট বক্স ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে রক্ত, প্রস্রাব, ডায়াবেটিসসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা করা যাবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালী করার অংশ হিসেবে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি আধুনিক শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।


তিনি জানান, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পুরোনো ভবন অপসারণ করে আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সরকার দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা