ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

স্ত্রীর প্রতিষ্ঠানের ঋণখেলাপি হওয়ায় খুরশীদ আলমের চেয়ারম্যান পদে বাধা নেই

ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণখেলাপি সংক্রান্ত যে আলোচনা চলছে, সে বিষয়ে
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৯ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৯ সময়
স্ত্রীর প্রতিষ্ঠানের ঋণখেলাপি হওয়ায় খুরশীদ আলমের চেয়ারম্যান পদে বাধা নেই

ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণখেলাপি সংক্রান্ত যে আলোচনা চলছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খুরশীদ আলম ব্যক্তিগতভাবে কোনো ঋণখেলাপি নন। তবে তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়েছে বলে জানা গেছে, যা তার ব্যক্তিগত অবস্থানকে প্রভাবিত করে না। মঙ্গলবার (২ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।


তিনি বলেন, অনুসন্ধানে দেখা গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নেওয়া প্রায় তিন কোটি টাকার একটি ঋণ তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিল। পরবর্তীতে ওই ঋণ খেলাপি হলেও খুরশীদ আলমকে ব্যক্তিগতভাবে ঋণখেলাপি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, “ঋণটি তার স্ত্রীর প্রতিষ্ঠানের নামে। তিনি নিজে ঋণখেলাপি নন। তাই চেয়ারম্যান পদে তার নিয়োগে কোনো আইনগত বাধা নেই।”


খুরশীদ আলমকে ঘিরে অতীতে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও ব্যাখ্যা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তারা দাবি করে, পূর্বে তার বিরুদ্ধে কিছু ভুল তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে পুনর্বিবেচনায় সঠিক প্রমাণিত হয়নি। এরপর তাকে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় হয়েছে এবং এ বিষয়ে কোনো চাপ বা বিতর্কের কারণে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস