ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায়

ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান

সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সাম্প্রতিক নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান

সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সাম্প্রতিক নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক ডেপুটি গভর্নরকে জোরপূর্বক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে বসানোর চেষ্টা করা হলে তার ফল ভালো হবে না। তাঁর ভাষায়, একটি বড় ও শক্তিশালী ব্যাংক দখলের মতো পরিস্থিতি তৈরি হলে সাধারণ শেয়ারধারী ও গ্রাহকেরা চুপ করে থাকবে না, প্রয়োজনে তারা রাজপথে নামতে বাধ্য হবে। মঙ্গলবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং শিশু নির্যাতন, খুন, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে দলীয় লোক বসানোর প্রবণতা চলছে, যা জনগণের জন্য উদ্বেগজনক। ডা. শফিকুর রহমান দাবি করেন, কিছু ব্যাংকে গ্রাহকেরা অর্থ উত্তোলনে সমস্যায় পড়ছেন এবং একীভূতকরণের নামে কিছু আর্থিক প্রতিষ্ঠানে ভোগান্তি তৈরি হয়েছে। তার অভিযোগ, একটি শক্তিশালী ব্যাংককে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং অনেক সিদ্ধান্ত ‘গোপনে’ নেওয়া হচ্ছে।


তিনি আরও সতর্ক করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা হলে তার পরিণতি শুভ হবে না। একই সঙ্গে তিনি জুলাই–পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেও মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি। এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!