ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে নমিনেশন পেল শাহরুখ খানের জওয়ান

হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি। ২০২৪ সালের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের নমিনেশনের
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৩২ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৩২ সময়
হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে নমিনেশন পেল শাহরুখ খানের জওয়ান ছবি : সংগৃহীত
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি। 

২০২৪ সালের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের নমিনেশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি। সেখানে সেরা আন্তর্জাতিক ফিচার স্থান পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এ সিনেমাটি। 

একই বিভাগে ফ্রান্সের ‘অ্যানাটমি অব এ ফল’ ও ‘দ্য টেস্ট অব থিংস’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, স্পেনের ‘সোসাইটি অব দ্য স্নো’ সিনেমাগুলোর সঙ্গে লড়বে ‘জওয়ান’।

উল্লেখ্য, হলিউডে অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড ২০১৬ সাল থেকে শুরু হয়। 

২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসবে এবারের আসর। প্রসঙ্গত চলতি বছর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। 

ফিরেই হাজার কোটি রুপির ব্যবসা দিয়ে বলিউড চাঙ্গা করে দিয়েছেন। ফিরতি সিনেমা ‘জাওয়ান’ আবারও ধামাকা দিয়েছে। এটিও এক হাজার কোটি রুপির বেশি আয় করেছেন। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে তার অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমাটি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি