ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

বৃষ্টির পরই ছুটে আসছে শীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টির কারণে কিছুটা শীত অনুভূত হতে পারে।
  • আপলোড সময় : ৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৭ সময়
বৃষ্টির পরই ছুটে আসছে শীত ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টির কারণে কিছুটা শীত অনুভূত হতে পারে। বৃষ্টি চলে যাওয়ার দুই দিন পর পর্যন্ত বাতাসে আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা তেমন কমবে না। পরে ধীরে ধীরে বাড়বে শীত। আবহাওয়া অফিস সূত্রে এসব জানা গেছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার পর আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। তবে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার বৃষ্টি কমে গেলও ১০ তরিখের পর ১০ তারিখ থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমার সাথে সাতে শীত বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মিগজাউমের কারণেই এ বৃষ্টি। উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পস্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং বর্তমানে এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি