ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?

আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি, যার মূল উদ্দেশ্য আল্লাহর
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫৫ সময়
ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?

আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি, যার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবেহ করা।


ইসলামে কোরবানি একান্তই আল্লাহর উদ্দেশ্যে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে,

“নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক।”

— সুরা আনআম, আয়াত ১৬২-১৬৩


এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে, মুসলমানদের সব ইবাদতই হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই কোরবানিতেও থাকতে হবে পরিপূর্ণ ইখলাস ও আন্তরিকতা।


ইসলামী শরিয়ত অনুযায়ী, ঈদুল আজহার নামাজ আদায়ের পর থেকেই কোরবানির সময় শুরু হয়। অর্থাৎ, যে এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, সেখানে ঈদের নামাজ শেষ হওয়ার আগে কোরবানি করলে তা সহিহ হবে না।


হাদিসে বর্ণিত আছে, কোরবানির দিন নবী করিম (সা.) প্রথমে ঈদের নামাজ আদায় করেন, এরপর খুতবা দেন এবং পরে কোরবানি করেন। তিনি বলেন, নামাজের আগে কেউ পশু জবেহ করলে তাকে পুনরায় কোরবানি করতে হবে।

— সহিহ বুখারি, হাদিস: ৯৮৫


তবে ইসলামী বিধান অনুযায়ী, এমন কোনো প্রত্যন্ত গ্রাম বা অঞ্চল যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় না, সেখানে ১০ জিলহজ ফজরের পর থেকেই কোরবানি করা বৈধ।


হানাফি মাযহাবের ফিকহ অনুযায়ী, বড় শহর বা এমন এলাকায় যেখানে জুমা ও ঈদের জামাতের ব্যবস্থা রয়েছে, সেখানে ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। অন্যদিকে ছোট গ্রাম বা দুর্গম এলাকায়, যেখানে ঈদের জামাত হয় না কিংবা বাধ্যবাধকতা নেই, সেখানে সুবহে সাদিকের পর থেকেই কোরবানি করা যাবে।


অর্থাৎ, শহরাঞ্চলে ঈদের নামাজের পর কোরবানি করতে হবে, আর যেসব অঞ্চলে ঈদের জামাত অনুষ্ঠিত হয় না, সেখানে ভোর হওয়ার পর থেকেই কোরবানি বৈধ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের