ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা ফিলিপাইনের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে মামলা, ফুটবল দুনিয়ায় তোলপাড় প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে, আশা বাংলাদেশের স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ

জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে উস্কানিমূলক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৩১ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৩১ সময়
জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে উস্কানিমূলক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২০ মে) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। তার ভাষায়, রাজনৈতিক দেউলিয়াত্ব ও সস্তা জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে।


তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, আদর্শিক ও প্রকাশ্য রাজনৈতিক দল। ধর্মকে কেন্দ্র করে কোনো ধরনের ভণ্ডামি বা ব্যবসা করার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, জামায়াত ধর্মীয় মূল্যবোধকে রাজনীতিতে সৎভাবে ধারণ করে। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ধর্মীয় আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। তার মতে, নির্বাচন ঘনিয়ে এলে বিএনপির নেতাদের ধর্মীয় বেশভূষা ও আচরণে পরিবর্তন দেখা যায়, যা জনগণের চোখে স্পষ্ট।


তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশের কোটি মানুষের সমর্থনপুষ্ট একটি দল। অতীতে নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি দাবি করেন, জনগণের রায়কে অস্বীকার করা গণতন্ত্রবিরোধী মানসিকতার প্রকাশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে