ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

দ্বাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনীও মাঠে থাকবে : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৩, সকাল ৭:৫৮ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৩, সকাল ৭:৫৮ সময়
দ্বাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনীও মাঠে থাকবে : ইসি আলমগীর ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে তাদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।

তিনি বলেন, সব দলকে নির্বাচনে আশার অনুরোধ জানানোর পরেও বিএনপি না আশায় নির্বাচনে প্রভাব পড়বে না। অন্যান্য দেশ চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরাও নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করছি।

এরই মধ্যে সবাই বুঝতে পারছেন। বেশ কয়েকটি দল চেয়েছিল প্রশাসনে রদবদল। এরই পরিপ্রেক্ষিতে বদলি কার্যক্রম শুরু হয়েছে। কোনো প্রার্থী হয়রানির আশঙ্কা করলে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি