ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

নোয়াখালীতে চার লক্ষ টাকাসহ ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে সাত পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে
  • আপলোড সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৫৪ সময়
নোয়াখালীতে চার লক্ষ টাকাসহ ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার ছবি : সংগৃহীত
নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে সাত পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার দুই প্যাকেট তাস, নগদ চার লক্ষ পাঁচ হাজার দুইশত টাকা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে সদর উপজেলার  কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের ডলার ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে জহিরুল হক রিপন (৪৫), নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুকবুল আহম্মদের ছেলে গোলাম সারওয়ার (৪৫) ও মৃত ছৈয়দ আহম্মদের ছেলে মাইন উদ্দিন মহিন(৪০), ৫ নম্বর ওয়ার্ডের রবিয়ল হোসেনের ছেলে আকবর হোসেন (৫৪) ও মৃত ফয়েজ আহম্মদের ছেলে ফখরুল হাসান মাসুদ (৪২), নোয়ান্নই ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৪৫) এবং চৌমুহনী পৌরসভার আবদুল্ল্যাহর ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।

নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত সাড়ে আটটায় উপ পরিদর্শক মো.সেকান্দার সাঈমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাত পেশাদার জুয়াড়িদের গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম দুই প্যাকেট তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪৮ হাজার দুইশত, জুয়াড়িদের শরীর তল্লাশি করে তিন লক্ষ ৫৭ হাজার টাকা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের নোয়াখালী মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি