ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৬ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৬ সময়
চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। সোমবার (১৮ মে) সকালে চট্টগ্রামের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।


সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ও পরে ৭ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দর ও তৈরি পোশাক খাতের পরিবহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।


এ সময় নগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট—দামপাড়া, অলংকার মোড়, একে খান, ইপিজেড, বন্দর এলাকা, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু ও কদমতলী টার্মিনালসহ বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন রোধ এবং নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মানা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা