ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

চাঁদপুরের ৫ আসনে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল ১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সর্বশেষ দিন ছিল আজ। চাঁদপুরের পাঁচটি আসনে সর্বমোট ৪৩ জন মনোনয়নপত্র জমা
  • আপলোড সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৪২ সময়
চাঁদপুরের ৫ আসনে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল ১১ ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সর্বশেষ দিন ছিল আজ। চাঁদপুরের পাঁচটি আসনে সর্বমোট ৪৩ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ৩২ জন এর মনোনয়ন বৈধ এবং বাকি ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চাঁদপুর-১ আসন (কচুয়া) বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সেলিম মাহমুদ, জাতীয় পার্টির এ কে এম শহিদ উল্লাহ, জাসদের সাইফুল ইসলাম, জাকের পার্টির মাসউদুল হাসান। এই আসনে বাতিল প্রার্থীরা হলেন- ১% ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন, মোঃ মোহাম্মদ রাহাদ চৌধুরী, মোহাম্মদ শওকত হোসেন মিয়া, প্রস্তাব কারী ও সমর্থনকারী অন্য জেলার ভোটার হওয়ায় বাংলাদেশ কংগ্রেসের মোঃ জামাল হোসেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. সেলিম প্রধান এর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): এই আসনে বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, জাকের পার্টির ওবায়েদ মোল্লা, সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন, স্বতন্ত্র এম. ইসফাক আহসান, জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার। যাচাই-বাছাই এর সময় উপস্থিত না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের মোঃ শাহ আলম সরকারের মনোনয়ন বাতিল করা হয়।

চাঁদপুর-৩ আসন (সদর ও হাইমচর) : এই আসনের বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ডাঃ দীপু মনি, স্বতন্ত্র-ড. মোহাম্মদ সামসুল হক ও মো. রেদওয়ান খান, জাতীয় পার্টির মোঃ মহসীন খান, জাকের পার্টির মোঃ. কাওছার মোল্লা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর আবু জাফর মো. মঈন উদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: মিজানুর রহমান।

চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ): আওয়ামী লীগের মুহম্মদ শফিকুর রহমান, জাকের পার্টির মো. নুরুল ইসলাম, স্বতন্ত্র জালাল আহমেদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, ডঃ মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, তৃণমূল বিএনপি'র মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ডঃ মুহাম্মদ শাহজাহান। ঋণ খেলাপির কারণে, বাতিল প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ, তৃণমূল বিএনপির মোহাম্মদ সেলিম।

চাঁদপুর-৫ আসন (শাহারাস্তি ও হাজীগঞ্জ): এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম, স্বতন্ত্র গাজী মাইনুদ্দিন ও মোঃ শফিকুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিএনএফ) এর বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, জাকের পার্টির মোহাম্মদ মকবুল আহমেদ। বাতিল প্রার্থীরা হলেন- তথ্য গড়মিল থাকায় স্বতন্ত্র মোঃ জাকির হোসেন প্রধানিয়া, উপস্থিত না থাকায় জাসদের মো. মনির হোসেন মজুমদার ও মামলা তথ্য গোপন রাখায় বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোটের আখতার হোসেন এর মনোনয়নপত্র বাতিল করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি