ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বিএনপি যে ওয়াদা করে, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

নির্বাচনের পর প্রথমবার চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে)
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ২:৪৮ সময়
বিএনপি যে ওয়াদা করে, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

নির্বাচনের পর প্রথমবার চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এ সমাবেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কুমিল্লাকে বিভাগ করা যদি জনগণের প্রত্যাশা হয়ে থাকে, তাহলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।” একই সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।


বক্তব্যে তারেক রহমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম চালু করা হয়েছে। তিনি বলেন, “বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, সরকারে এলে তা বাস্তবায়নের চেষ্টা করে।” দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। জনগণ দায়িত্বশীল হলে দেশ আরও এগিয়ে যাবে।


এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, স্বৈরাচারী শাসনের কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে এবং বিপুল অর্থ পাচার ও লোপাট হয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ