ঢাকা | |

মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ

সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবার
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়
মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ

সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবার নিবন্ধন কার্যক্রম আজ বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। বুধবার (৬ মে) এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সার্ভার ও স্টোরেজ সিস্টেমে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ‘ফুয়েল পাস’ অ্যাপে নিবন্ধন সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।


কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মানোন্নয়ন এবং পুরো ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করতে এই কাজ করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে ‘ফুয়েল পাস’ সেবা আবার স্বাভাবিকভাবে চালু হবে বলেও জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে। শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া এ ব্যবস্থা পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলায় সম্প্রসারণ করা হয়।


পরে ২১ এপ্রিল থেকে ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, শৃঙ্খলা নিশ্চিত এবং দীর্ঘ সারি কমানোর লক্ষ্যেই এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ‘ফুয়েল পাস’ চালুর পর রাজধানীসহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে চাপ কিছুটা কমেছে এবং অপেক্ষার সময়ও আগের তুলনায় হ্রাস পেয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা