ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

শ্বশুর-জামাতা দুজনই নৌকা হারালেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এবার নৌকার মনোনয়ন পেয়েছেন
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৩, সকাল ৮:৫৭ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৩, সকাল ৮:৫৭ সময়
শ্বশুর-জামাতা দুজনই নৌকা হারালেন ছবি : সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এবার নৌকার মনোনয়ন পেয়েছেন দলের তৃণমূলের পরীক্ষিত কর্মীর পাশাপাশি রূপালি পর্দার জনপ্রিয় তারকা থেকে শুরু করে সঙ্গীতশিল্পী, ক্রিকেটার, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, চিকিৎসকসহ ১০৪ জন নতুন মুখ। 

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে রোববার বিকাল সোয়া ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তবে ৩০০ আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে এবার অনেক বর্তমান এমপি বাদ পড়েছেন।

আওয়ামী লীগের মনোনয়ন পাননি ফরিদপুর-৩ সদর আসনের একাধিকবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তার বদলে আসনটিতে নৌকার টিকিট পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

অপরদিকে নৌকার টিকিট দেওয়া হয়নি খন্দকার মোশাররফের মেয়ের জামাই সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে। তার বদলে আসনটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরীকে নৌকার টিকিট দেওয়া হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন বর্তমান সংসদ সদস্যসহ ১১ জন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি