ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১২ আমল কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা ‘শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো’ জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৬ বস্তা সরকারি চাল রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার চাহিদার চেয়ে বেশি গরু জামালপুরে, অনলাইনেও চলছে বেচাকেনা পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

‘এই তোমরা কেমন আছ, লেখাপড়া করছ তো?’, সংসদে শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে শিক্ষার্থীদের উদ্দেশে ভিন্ন ধাঁচের এক বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৯
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
‘এই তোমরা কেমন আছ, লেখাপড়া করছ তো?’, সংসদে শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে শিক্ষার্থীদের উদ্দেশে ভিন্ন ধাঁচের এক বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন, যা সংসদে উপস্থিত অনেক সদস্যের হাসির কারণ হয়। বক্তব্যের শেষ দিকে শিক্ষামন্ত্রী বলেন, “আমি অতি আদরের সোনামণিদের জন্য বলব, এই তোমরা কেমন আছ? লেখাপড়া করছ তো? লেখাপড়া করতেই হবে। নকল-প্রশ্নফাঁস-জালিয়াতি কোনো কিছুই আর চলবে না।”


এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি বক্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে প্রায় একই ধরনের ভাষায় কথা বলেছিলেন। সেই সুরেই এবার সংসদে পুনরায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।


ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারের শিক্ষা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ