ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? ‘হারতেও জানতে হয়’ —আর্জেন্টিনাকে স্পেনের ফুটবলারের খোঁচা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী রাজাউল্লাহর ছক্কার রেকর্ড, অবশেষে পাকিস্তানের দিন পুতিন ও পেজেশকিয়েনের সঙ্গে বৈঠক মোদির, নানা ইস্যুতে আলোচনা মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ বললেন আসিফ নজরুল

সংসদ শেষে সহযোদ্ধা সারজিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সারজিস আলমকে দেখতে
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
সংসদ শেষে সহযোদ্ধা সারজিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সারজিস আলমকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনের কার্যক্রম শেষে তিনি সরাসরি ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।


পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো, কমরেড। আমাদের প্রার্থনা সব সময় তোমার সাথে আছে।” জুলাই–আগস্টের গণআন্দোলন থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল গঠনের সময় থেকে নাহিদ ইসলাম ও সারজিস আলমের ঘনিষ্ঠ রাজনৈতিক পথচলা বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। সহযোদ্ধার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনেও সমবেদনা জানানো হয়েছে।


এদিকে হাসপাতাল সূত্র জানায়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীতে পাথরজনিত সমস্যার কারণে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসির আরাফাত জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের