ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা নেই ইরানের

সশরীরে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। কিছু শিক্ষা প্রতিষ্ঠান অভ্যন্তরীণ পরীক্ষা
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়
সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা নেই ইরানের

সশরীরে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। কিছু শিক্ষা প্রতিষ্ঠান অভ্যন্তরীণ পরীক্ষা সরাসরি নেওয়ার উদ্যোগ নিলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে জানা যায়, সশরীরে ক্লাস চালুর বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভরশীল। বর্তমানে দেশজুড়ে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ভার্চুয়াল বা অনলাইন পদ্ধতিতে পাঠদান চালিয়ে যাচ্ছে।


গত ২১ এপ্রিল থেকে দেশজুড়ে এই অনলাইন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছিল। এর ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এদিকে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান অভ্যন্তরীণ পরীক্ষা সরাসরি নেওয়ার প্রস্তুতি শুরু করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। তবে এ প্রসঙ্গে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, যথাযথ অনুমোদন ছাড়া কোনোভাবেই সশরীরে ক্লাস বা পরীক্ষা নেওয়া যাবে না।


সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু