ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

সন্তানসম্ভবা প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন নেইমার

সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি খোলা চিঠির মধ্যে ক্ষমা
  • আপলোড সময় : ২২ জুন ২০২৩, দুপুর ১:৬ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৩, দুপুর ১:৬ সময়
সন্তানসম্ভবা প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন নেইমার নেইমার ও ব্রুনা বিয়ানকার্দি। ছবি : সংগৃহীত

সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি খোলা চিঠির মধ্যে ক্ষমা চান এই ফুটবল খেলোয়াড়। মূলত ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস গত মঙ্গলবার নেইমারকে নিয়ে একটি গুঞ্জনের কারণে নেইমার ক্ষমা চান।

এরলান বাস্তোস জানান, ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার। বাস্তোস আরও দাবি করেন, ব্রুনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি ‘চুক্তি’ আছে নেইমারের। পিএসজি তারকা চাইলে অন্য কারও সঙ্গে প্রেম করতে পারবেন। কিন্তু ব্রুনা বিয়ানকার্দি এই দাবি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।

এর পরিপ্রেক্ষিত ইনস্টাগ্রামে খোলা চিঠিটি পোস্ট করেন নেইমার।

চিঠিতে নেইমার লেখেন, ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি এবং সন্তান) জন্য করছি। তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, আমার বিষয়ে যে গুঞ্জন উঠেছে, এর জন্য তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।

নেইমারের চিঠির এই প্রথম অংশটুকু পড়ে আন্দাজ করা যায় এরলান বাস্তোসের দাবি সম্ভবত ঠিক হলেও হতে পারে।

চিঠির বাকি অংশে ব্রাজিলের এই ফরোয়ার্ড লিখেছেন, আমি প্রতিদিনই ভুল করি। এটা বলতে ভয় নেই। সেটা মাঠে কিংবা এর বাইরে হোক। কিন্তু ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঠিক করি। আর এ সবকিছুই আমার জীবনে অন্যতম বিশেষ মানুষটির জন্য। আর সেই মানুষটি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, যা এখন আমার পরিবারও।

নেইমার চিঠিতে আরও লেখেন, ব্রুনা নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে।

নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র তার ছেলের এই পোস্টে মন্তব্য করেছেন। সিনিয়রের মন্তব্যটা দার্শনিকসুলভ, ‘এটাই... আমরা সব সময় জীবন থেকে শিখি। অভিনন্দন (ভালোবাসা)।

গত এপ্রিলে জানা গিয়েছিল, প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’–এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছিলেন ব্রুনা। সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সাল থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি