ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মোবাইল গ্রাহকদের জন্য সুখবর: বাড়ছে কথা বলা ও ইন্টারনেটের গতি দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম বাবা হারানো শোকে কাটছে ছেলের প্রথম জন্মদিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার সংখ্যা কমিয়ে সার্কের কোটা রাখতে রাজি ফুটবলাররা মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ১০৮ সহকারী পরিচালক নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক, চলছে আবেদন ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন ঝড়ের কবলে মেঘনায় আটকা পড়েছে যাত্রীবাহী তিন লঞ্চ চলন্ত বাসে চালক অজ্ঞান, স্কুলের শিশুরাই বাস থামিয়ে দিল জরুরি কল

ঝড়ের কবলে মেঘনায় আটকা পড়েছে যাত্রীবাহী তিন লঞ্চ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তিনটি লঞ্চ আটকা পড়েছে। রোববার (২৬ এপ্রিল)
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়
ঝড়ের কবলে মেঘনায় আটকা পড়েছে যাত্রীবাহী তিন লঞ্চ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তিনটি লঞ্চ আটকা পড়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই এই ঘটনা ঘটে। ঝড়ে আটকে পড়া লঞ্চগুলো হলো—চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি সমতা, এমভি সাথী এবং ঢাকা-চাঁদপুর রুটের আল-বোরাক।


স্থানীয় নৌ পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ জানায়, হঠাৎ ঝড় শুরু হলে লঞ্চগুলো নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন চরে আটকা পড়ে। এর মধ্যে এমভি সাথী বাহাদুরচর এলাকায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে আটকা পড়ে। পরে যাত্রীরা ট্রলারের মাধ্যমে নিরাপদে তীরে ওঠেন। অন্যদিকে এমভি সমতা লঞ্চটি ষাটনল ঘাট থেকে যাত্রা শুরু করার পর ঝড়ের কবলে পড়ে শোল্লানী চরে শতাধিক যাত্রীসহ আটকা পড়ে।


মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি-এর ইনচার্জ মোহাম্মদ আলী জানান, দুটি লঞ্চের যাত্রীরা নিরাপদে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আল-বোরাক লঞ্চটি মুন্সিগঞ্জ সীমানার চর এলাকায় আটকা পড়েছে বলে জানা গেছে। ষাটনল লঞ্চঘাটের ইজারাদার দবির উদ্দিন বলেন, হঠাৎ ঝড়ের কারণে লঞ্চগুলো চরে আটকা পড়ে, তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।


স্থানীয়রা জানান, আকস্মিক ঝড়ের কারণে নদীপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে নৌ পুলিশের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ