যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন এক হামলাকারীকে ঘিরে তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের টার্গেট করতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সম্ভাব্য লক্ষ্য তালিকায় থাকতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। রোববার (২৬ এপ্রিল) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হামলাকারী একটি হোটেলে অস্ত্র জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন—এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তিনি খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি এবং প্রেসিডেন্টের নিরাপত্তা বলয়ের বড় অংশ অতিক্রম করতেও ব্যর্থ হন বলে উল্লেখ করেন ব্ল্যাঞ্চ।
তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগো হয়ে পরে ওয়াশিংটন ডিসিতে আসেন। সোমবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে বলেও জানান তিনি। অন্য একটি সাক্ষাৎকারে সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে টড ব্ল্যাঞ্চ বলেন, তদন্তকারীরা বিশ্বাস করছেন হামলাকারীর লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের সদস্যরা। তবে তিনি তদন্তে কোনো সহযোগিতা করছেন না।
তদন্ত সূত্র আরও জানিয়েছে, ওই ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলে অবস্থান করছিলেন, যেখানে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন ছিল। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: এনবিসি, সিবিএস নিউজ
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন