ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে মালিকের খোঁজে দুই বন্ধুর মাইকিং ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, মৃত্যু ৭ বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন ৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে

সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে বাধা নেই

দেশের ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা-কে ঘিরে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৬ সময়
সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে বাধা নেই

দেশের ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা-কে ঘিরে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে দর্শকরা মাঠে তাদের ছবি ও প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন, এতে আর কোনো বাধা থাকবে না।


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগের এই দুই সংসদ সদস্যকে ঘিরে জনমনে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এ সময় সাকিব আল হাসান দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আগ্রহ প্রকাশ করলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। অন্যদিকে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা-ও দীর্ঘদিন আড়ালে রয়েছেন। এর আগে মাঠে এই দুই ক্রিকেটারের ছবি বা তাদের নিয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে দর্শকদের বাধার মুখে পড়তে হয়েছে। তবে তামিম ইকবাল-এর নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি সেই অবস্থান থেকে সরে এসেছে।


বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু জানিয়েছেন, খেলোয়াড়দের প্রতি সমর্থন প্রকাশে দর্শকদের স্বাধীনতা থাকা উচিত। তিনি বলেন, ‘সাকিব-মাশরাফির রাজনৈতিক পরিচয় আলাদা বিষয়, ক্রিকেট ও রাজনীতি এক নয়। যে যার পছন্দের খেলোয়াড়ের ছবি নিয়ে মাঠে ঢুকতে পারবে—এতে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’


তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট আজ যে অবস্থানে পৌঁছেছে, তা ধাপে ধাপে গড়ে উঠেছে এবং এই পথচলায় সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল-এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু