ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

আর্থিক খাতের রাজনীতিকীকরণে ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের সময়ে আর্থিক খাতে অতিরিক্ত রাজনীতিকরণের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় খালি
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
আর্থিক খাতের রাজনীতিকীকরণে ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের সময়ে আর্থিক খাতে অতিরিক্ত রাজনীতিকরণের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় খালি হয়ে গেছে এবং শেয়ারবাজারেও বড় ধরনের ক্ষতি হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার মূল কারণ ছিল রাজনৈতিক প্রভাব। এর ফলে ব্যাংকগুলো মূলধন সংকটে পড়েছে এবং বেসরকারি খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীদের মূলধন ব্যাপকভাবে ক্ষয় হয়েছে, ফলে অনেক প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে।


তিনি জানান, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণ সহজ নয়। সীমিত সরকারি সম্পদের কারণে ব্যাংক ও আর্থিক খাত পুনরায় মূলধনীকরণ (রি-ক্যাপিটালাইজেশন) করাও কঠিন হয়ে পড়েছে। অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা চলছে। এ লক্ষ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি চালু করা হচ্ছে।


তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব আগামী অর্থবছরেই দেখা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর