ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

সব পণ্যে কিউআর কোড চালুর পরিকল্পনা এনবিআরের, ধরা পড়বে কর ফাঁকি

ভ্যাট ফাঁকি রোধ ও করের ভিত্তি সম্প্রসারণে প্রতিটি পণ্যে কিউআর কোড বা আধুনিক ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়
সব পণ্যে কিউআর কোড চালুর পরিকল্পনা এনবিআরের, ধরা পড়বে কর ফাঁকি

ভ্যাট ফাঁকি রোধ ও করের ভিত্তি সম্প্রসারণে প্রতিটি পণ্যে কিউআর কোড বা আধুনিক ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।


তিনি বলেন, তামাকজাত পণ্য, বোতলজাত পানীয়সহ বিভিন্ন পণ্যে কিউআর কোড বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। উৎপাদন পর্যায় থেকেই প্রতিটি পণ্যের তথ্য সিস্টেমে যুক্ত থাকলে সহজেই যাচাই করা যাবে পণ্যটি বৈধভাবে উৎপাদিত হয়েছে কি না এবং ভ্যাট পরিশোধ করা হয়েছে কি না। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, বিশ্বে অনেক দেশ ইতোমধ্যে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে রাজস্ব ব্যবস্থাপনায় সফল হয়েছে। বাংলাদেশেও এই ব্যবস্থা চালু হলে কর আদায় আরও স্বচ্ছ হবে এবং সাধারণ মানুষও পণ্যের বৈধতা যাচাই করতে পারবে।


তিনি জানান, প্রাথমিকভাবে তামাক খাত দিয়ে এই উদ্যোগ শুরু করা হতে পারে, কারণ এ খাতে রাজস্ব ফাঁকি বেশি হয়। পরে ধাপে ধাপে অন্যান্য খাতেও এটি সম্প্রসারণ করা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কর প্রশাসনকে সহায়ক ভূমিকা রাখতে হবে। অতিরিক্ত জটিলতা ও শাস্তিমূলক ব্যবস্থা কমিয়ে স্বচ্ছ ও স্বয়ংক্রিয় কর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের