ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো ‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’ কোয়ান্টাম কম্পিউটিং ও এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যোগে যুক্ত হলেন এনএমএসইউর বাংলাদেশি গবেষক

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের প্রতিনিধিদল বর্তমানে
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের প্রতিনিধিদল বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন।


বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধিদলে আরও ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার পথ নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা জোরদার হচ্ছে এবং এ ক্ষেত্রে ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।


এদিকে, আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রও প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রেসিডেন্টের নির্দেশনায় বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইসলামাবাদে যাওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রতিনিধিদলটি শনিবার সকালে রওনা দেবে এবং সম্ভাব্য আলোচনায় অংশ নেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ