ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই’ আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি ব্রাজিলিয়ানকে দলে নিয়ে তদন্তের মুখে মেসির ক্লাব ইন্টার মায়ামি ইরানে শক্তিশালী বি-১ বোমারু বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’ এক এআই মডেলের হ্যাকিংয়ের শিকার অন্য মডেল

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ভিপি
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৬ সময়
বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ভিপি মুহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের জীবনমান উন্নয়নে ব্যর্থ হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শনিবার (২৫ এপ্রিল) জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রিয়াজুল ইসলাম বলেন, “বর্তমান সরকারকে ভূতে ধরেছে।” তিনি দাবি করেন, অতীতের মতো বর্তমানেও কৃষক ও সাধারণ মানুষের দাবি উপেক্ষা করা হচ্ছে।


তিনি বলেন, দেশে জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতি ও গ্যাসের অভাবে শিল্পকারখানা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতকে বিপুল ঋণের বোঝায় দেউলিয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে জকসু ভিপি বলেন, সরকার যদি তাদের প্রতিশ্রুতি ভুলে যায় এবং “জুলাই সনদ” ও গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে দেশে আবারও আন্দোলন জোরদার হবে। তিনি বলেন, প্রয়োজনে তরুণ সমাজ রাজপথে নেমে আসবে এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।


সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান ক্ষমতা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এবং সেই ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকার “ভিনদেশি প্রভাব” নিয়ে দেশ পরিচালনা করছে। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।


সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে দেশের ছাত্রসমাজ আবারও আন্দোলনে নামবে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ইরানের হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ইরানের হামলা