ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছাত্রদলকে সহিংসতা, শিবিরকে গুপ্ত রাজনীতি ত্যাগের আহ্বান ছাত্র অধিকারের

ছাত্রদলের সহিংস রাজনীতি পরিহার এবং ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
ছাত্রদলকে সহিংসতা, শিবিরকে গুপ্ত রাজনীতি ত্যাগের আহ্বান ছাত্র অধিকারের

ছাত্রদলের সহিংস রাজনীতি পরিহার এবং ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে এই বক্তব্য আসে।


ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার পতনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে সন্ত্রাসী রাজনীতি বন্ধ হবে বলে শিক্ষার্থীরা আশা করেছিল, কিন্তু বাস্তবে আবারও সংঘাত দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলনে একসঙ্গে থাকলেও বর্তমানে সংগঠনগুলো নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে।


চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের ঘটনাকে তিনি উদ্বেগজনক উল্লেখ করে বলেন, সেখানে রামদা, হকিস্টিক ও লাঠির ব্যবহার হয়েছে, যা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাও তিনি তুলে ধরেন, যেখানে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে সংঘর্ষে শিক্ষার্থী ও সাংবাদিকরা আহত হন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আইন নিজের হাতে নেওয়ার কোনো সুযোগ নেই।


ছাত্রশিবিরের উদ্দেশে তিনি বলেন, এখন আর দমন-পীড়নের পরিস্থিতি নেই, তাই গুপ্ত রাজনীতি বাদ দিয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক ছাত্ররাজনীতি করতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তারা ছাত্ররাজনীতি বন্ধ চান না, বরং সন্ত্রাসমুক্ত ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি চান। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদমান আব্দুল্লাহ বলেন, ক্যাম্পাসে চলমান সংঘাতের পেছনে প্রশাসনের ব্যর্থতা রয়েছে। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ভূমিকা না রাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত রাজনীতি বা মব কালচার চলতে দেওয়া হবে না এবং এসব কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের