ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মৌলভীবাজারে বৌভাতে বরকে অকটেন উপহার দিলো বন্ধু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৌভাত অনুষ্ঠানে ব্যতিক্রমী উপহার দিয়ে আলোচনায় এসেছেন বর সুমন পালের বন্ধুরা। শুক্রবার (২৪ এপ্রিল) উত্তরসুর
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়
মৌলভীবাজারে বৌভাতে বরকে অকটেন উপহার দিলো বন্ধু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৌভাত অনুষ্ঠানে ব্যতিক্রমী উপহার দিয়ে আলোচনায় এসেছেন বর সুমন পালের বন্ধুরা। শুক্রবার (২৪ এপ্রিল) উত্তরসুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তাকে ৫ লিটার অকটেন উপহার দেওয়া হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে। এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পালের সঙ্গে সুমন পালের বিয়ে সম্পন্ন হয়। বৌভাত অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও অতিথিরা বিভিন্ন উপহার ও নগদ অর্থ নিয়ে আসলেও সবার নজর কাড়ে তিনটি বোতলে আনা জ্বালানি তেল।


উপহারদাতা রাজেশ ভৌমিক জানান, বন্ধুর বিয়েতে কিছুটা ভিন্ন ও ব্যবহারিক উপহার দেওয়ার চিন্তা থেকেই তারা অকটেন দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমান জ্বালানি পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই এই উপহার দেওয়া হয়েছে বলে তিনি জানান।


বর সুমন পাল জানান, তার একটি মোটরসাইকেল রয়েছে এবং বর্তমানে জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বন্ধুদের দেওয়া এই উপহার তার দৈনন্দিন চলাচলে কাজে আসবে বলে তিনি মনে করেন।


ব্যতিক্রমী এই উপহার বৌভাত অনুষ্ঠানে আনন্দ ও আলোচনার নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন উপস্থিত অতিথিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস