ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো ‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’ কোয়ান্টাম কম্পিউটিং ও এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যোগে যুক্ত হলেন এনএমএসইউর বাংলাদেশি গবেষক

রাজধানী থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দূরপাল্লার বাসভাড়া সমন্বয় করে কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
রাজধানী থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দূরপাল্লার বাসভাড়া সমন্বয় করে কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী থেকে দেশের দক্ষিণাঞ্চলের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত নন-এসি বাসভাড়া বেড়েছে ৬৫ টাকা এবং উত্তরের পঞ্চগড় রুটে বেড়েছে ৬০ টাকা।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, রুটভিত্তিক দূরত্ব ও টোলসহ বিভিন্ন ব্যয় বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী ঢাকা থেকে পঞ্চগড় রুটে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ টাকা এবং ঢাকা থেকে টেকনাফ রুটে ১ হাজার ৩৩৫ টাকা। ঢাকা থেকে বিভিন্ন বিভাগীয় শহরের ক্ষেত্রেও ভাড়া সমন্বয় করা হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ রুটে ভাড়া ১৫ থেকে ৪১ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।


এছাড়া ঢাকা থেকে কক্সবাজার, কুমিল্লা ও বগুড়া রুটেও ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে দীর্ঘ রুট দিনাজপুর থেকে টেকনাফ পর্যন্ত ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৭ টাকা। তবে নতুন ভাড়া কার্যকর হলেও রাজধানীর বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত হারের চেয়ে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।


যাত্রীকল্যাণ সমিতি বলছে, ভাড়া বৃদ্ধির পর কার্যকর নজরদারি না থাকলে অনিয়ম বাড়বে। তাই বাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে টানানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ