ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৫ সময়
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস দুর্দান্ত জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তুলছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭৪ রান, এবং ক্রিজে রয়েছেন শান্ত ও লিটন—দুজনই ইতোমধ্যে অর্ধশতক পূর্ণ করেছেন। চট্টগ্রামে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ, শূন্য রানেই আউট হন ওপেনার সাইফ হাসান।


এরপর আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও ব্যর্থ হন, ৫ বলে মাত্র ১ রান করে বিদায় নেন। মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। পরবর্তীতে ইনিংস গড়ার চেষ্টা করেন শান্ত ও সৌম্য সরকার, তবে ১৮ রান করে আউট হন সৌম্য, ভেঙে যায় সেই জুটি।


এরপর চতুর্থ উইকেটে শান্ত ও লিটন ধৈর্যের সঙ্গে ব্যাটিং করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং কিউই বোলারদের চাপে ফেলেন। তাদের এই জুটিতেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?