ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে পথরোধ করে হেনস্তা, অকথ্য
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়
ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে পথরোধ করে হেনস্তা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. আলাউদ্দিনের বিরুদ্ধে। তবে অভিযোগের মূল অংশ অস্বীকার করে এটিকে “মিথ্যা প্রচারণা” বলে দাবি করেছেন আলাউদ্দিন। বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ডাকসু নেতা মুসাদ্দিক আলী। তিনি বলেন, দুপুর সাড়ে ১টার দিকে কলা ভবনের পেছনের ফটক দিয়ে ক্লাসে যাওয়ার সময় আলাউদ্দিন ও তার কয়েকজন সহযোগী তার পথরোধ করেন।


মুসাদ্দিকের ভাষ্য অনুযায়ী, তিনি পরিচয় জানতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে মারধরের হুমকি দেওয়া হয় এবং দাঁত ফেলে দেওয়ার মতো ভয়ভীতি দেখানো হয় বলেও তিনি অভিযোগ করেন। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলেও ফের হামলার চেষ্টা এবং গুরুতর হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি।


অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে তিনি শুধু ব্যাখ্যা চাইতে গিয়েছিলেন। তার দাবি, কোনো ধরনের প্রাণনাশের হুমকি বা হেনস্তার ঘটনা ঘটেনি। তিনি এটিকে “উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” বলে অভিহিত করেন। আলাউদ্দিন আরও জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজনৈতিক মামলার কারণে তার পড়াশোনা ব্যাহত হলে পরে পুনরায় ভর্তি হয়ে বর্তমানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত আছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?