ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও 'সফট পাওয়ার' হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা: সানায় নিহত অন্তত ৩, আহত বহু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৫ সময়
প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) সকালে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১), তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি এলাকার বাসিন্দা।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ দল ওই বাসে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট উদ্ধার করে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রাও জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধারকৃত গোল্ড পেস্টকে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করে। উদ্ধার হওয়া স্বর্ণ ও মুদ্রার মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা বলে জানানো হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং পরে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল। এছাড়া তিনি ২০২৪ সাল থেকে একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে বাংলাদেশে যাতায়াত করেছেন বলেও জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং ইতোমধ্যে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


এদিকে উদ্ধার হওয়া স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা