ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’

আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’

আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশব্যাপী এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


মাহদী আমিন বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে। তিনি আরও বলেন, দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।


তার ভাষায়, ধনী-দরিদ্র নির্বিশেষে শিক্ষার্থীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা, ন্যায্যতা নিশ্চিত করা এবং প্রান্তিক পর্যায় থেকে একই ধরনের শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে চায় সরকার। পর্যায়ক্রমে সারাদেশের সব প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একই ধরনের ব্যাগ ও পোশাক বিতরণ করা হবে বলেও জানান তিনি। সরকার আশা করছে, এই উদ্যোগ দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সমতা তৈরিতে ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ