ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে আবারও কাজে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল)
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে আবারও কাজে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে সংবাদ সম্মেলন করে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। জানা গেছে, সম্প্রতি হেনস্তার ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।


ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক ইতিবাচক অবস্থান নিয়েছেন। এ আশ্বাসের ভিত্তিতেই তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্নরা কাজে ফেরায় চিকিৎসাসেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।


উল্লেখ্য, রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। এর প্রতিবাদে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?