ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা

সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময়
সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা

সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।


তবে পরিবহন খাত বর্তমানে বাড়তি আর্থিক চাপের মুখে রয়েছে বলে উল্লেখ করে সংগঠনটি। জ্বালানির মূল্য বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া যৌক্তিকভাবে পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে দেশে জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে।


নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে এ দাম কার্যকর হয়েছে এই প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা থাকলেও, আপাতত সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরনো ভাড়াই বহাল থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?