ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণের প্রক্রিয়া চলমান থাকলেও এখনো সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি করা
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণের প্রক্রিয়া চলমান থাকলেও এখনো সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানায়।


সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়ে গেছে। ফলে পরিবহন খাতে চাপ সৃষ্টি হয়েছে এবং দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল থেকেই ভাড়া পুনর্নির্ধারণের প্রাথমিক কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৯ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এখনো পর্যন্ত নতুন ভাড়ার বিষয়ে কোনো প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। ফলে পুরোনো হারেই ভাড়া আদায়ের বাধ্যবাধকতা বহাল রয়েছে।


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সুপারিশ পর্যালোচনার জন্য বুধবার সন্ধ্যায় একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন ভাড়ার হার চূড়ান্ত করা হবে এবং পরে প্রজ্ঞাপন জারি করা হবে।


বিআরটিএ সূত্র আরও জানায়, প্রাথমিকভাবে দূরপাল্লা ও মহানগর বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে চূড়ান্ত সভায় এই হার পরিবর্তন হতে পারে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভাড়া কার্যকর করে যাত্রী ও পরিবহন মালিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?