ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

মাতৃহীন হরিজন তরুণীর বিয়েতে হাজির জেলা প্রশাসক, ভাসছেন প্রশংসায়

সমাজের প্রচলিত বিভেদ ও আড়ষ্টতা ভেঙে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি মঙ্গলবার (২১ এপ্রিল)
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৭ সময়
মাতৃহীন হরিজন তরুণীর বিয়েতে হাজির জেলা প্রশাসক, ভাসছেন প্রশংসায়

সমাজের প্রচলিত বিভেদ ও আড়ষ্টতা ভেঙে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) গাজীপুরে হরিজন সম্প্রদায়ের এক তরুণীর বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন। বিয়ের কনে প্রীতি রানী বাসফোর বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার পরিবার দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সমাজসেবামূলক কাজে যুক্ত। এই অনগ্রসর পরিবারের আনন্দঘন মুহূর্তে জেলা প্রশাসকের উপস্থিতি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


স্থানীয়রা জানান, উচ্চপর্যায়ের একজন প্রশাসনিক কর্মকর্তার এমন ঘরোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ অত্যন্ত বিরল। এতে হরিজন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আনন্দ ও আত্মমর্যাদাবোধ তৈরি হয়েছে। জেলা প্রশাসক নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং উপহার প্রদান করেন। তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী ধর্ম, বর্ণ বা পেশা নির্বিশেষে সবাই সমান। সমাজে সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই প্রশাসনের লক্ষ্য।


তিনি আরও বলেন, সমাজের প্রতিটি পেশার মানুষকে সম্মান দিতে হবে এবং ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ সামাজিক বিভাজন কমিয়ে মানবিকতার নতুন বার্তা দিয়েছে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের ইতিবাচক অবস্থানকে আরও দৃঢ় করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?