ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

বিপ্লবের গ্রাফিতি মুছে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে ছাত্রদল: শিবির সভাপতি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৩ সময়
বিপ্লবের গ্রাফিতি মুছে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে ছাত্রদল: শিবির সভাপতি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করেন, শহীদ স্মরণে অঙ্কিত গ্রাফিতি ও ‘জুলাই বিপ্লব’ সম্পর্কিত দেয়ালচিত্র মুছে ফেলে ছাত্রদল আপত্তিকর শব্দ ব্যবহার করেছে।


তিনি দাবি করেন, এই ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেলে ছাত্রদলের সশস্ত্র কর্মীরা শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এমনকি পরিস্থিতি শান্ত করতে আসা শিক্ষকদের ওপরও হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। নূরুল ইসলাম আরও বলেন, পরে শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে হামলা চালানো হয়, এতে একাধিক কর্মী গুরুতর আহত হন এবং একজনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।


সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ক্যাম্পাসে সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, শিক্ষাঙ্গনে সংঘর্ষের পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, দেশের বিভিন্ন সমস্যা যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও ব্যাংক খাতের অনিয়ম আড়াল করতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে।


শিবির সভাপতি অবিলম্বে ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ