ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:১১ সময়
চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা জামাত-শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন।


সমাবেশে বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ক্যাম্পাসে সন্ত্রাস ও সহিংস রাজনীতির কোনো স্থান নেই। তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কিছু সংগঠন প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা প্রতিরোধ করা প্রয়োজন।


নেতারা আরও বলেন, শিক্ষাঙ্গনে স্বাভাবিক ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে হলে সহিংসতা পরিহার করতে হবে। একই সঙ্গে তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?